> Canonical: https://awajdigital.com/services

আমাদের সেবা

# কাস্টমারের সাথে যোগাযোগে  
যা যা দরকার।

ভয়েস এসএমএস, সার্ভে, কল সেন্টার — সব এক ড্যাশবোর্ডে। আপাতত যেটা দরকার, সেটা দিয়েই শুরু করুন।

[শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup) · [সেবাগুলো দেখুন ↓](https://awajdigital.com/services#voice-broadcast)

[ভয়েস ব্রডকাস্টিং](https://awajdigital.com/services#voice-broadcast) · [ভয়েস সার্ভে](https://awajdigital.com/services#voice-survey) · [কল সেন্টার](https://awajdigital.com/services#call-center) · [ভয়েস OTP](https://awajdigital.com/services#voice-otp) · [লাইভ এজেন্ট ট্রান্সফার](https://awajdigital.com/services#agent-transfer) · [পুশ টু কল](https://awajdigital.com/services#push-to-call)

## ভয়েস ব্রডকাস্টিং

আপনার রেকর্ড করা ভয়েস মেসেজ একসাথে হাজারো ফোনে পাঠান — এটাকেই অনেকে ভয়েস এসএমএস (Voice SMS) বলেন। অফার, আপডেট বা রিমাইন্ডার — কয়েক মিনিটেই কাস্টমারের কাছে।

-   **এক ক্লিকে হাজারো কল** — নিজেই ভয়েস রেকর্ড করুন, অথবা রেডি অডিও ফাইল আপলোড করুন।
-   **সহজে নম্বর আপলোড** — Excel বা CSV ফাইল দিলেই হবে, একই নম্বর দুবার থাকলে নিজেই বাদ যায়।
-   **শিডিউল করে পাঠানো** — যে সময় সেট করবেন, ঠিক তখনই কল যাবে।
-   **সব অপারেটরে ডেলিভারি** — Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk — ৯৯.৯% ডেলিভারি রেট।
-   **লাইভ রিপোর্ট** — কে কল ধরল, কতক্ষণ শুনল — সব লাইভ দেখুন।

প্রতি মিনিট মাত্র ৳০.৫৫ · সেটআপ ফি নেই  
[বিস্তারিত দেখুন →](https://awajdigital.com/voice-sms)

## ভয়েস সার্ভে

ফোন করে কাস্টমারের মতামত নিন। কাস্টমার ফোনের ১, ২, ৩ বাটন চেপেই উত্তর দেন — ইন্টারনেট বা অ্যাপ কিছুই লাগে না।

-   **ভিজ্যুয়াল বিল্ডার** — ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে প্রশ্ন সাজান, কোডিং লাগে না।
-   **নানা রকম প্রশ্ন** — মাল্টিপল চয়েস, রেটিং, হ্যাঁ/না — এমনকি কাস্টমার মুখে বলেও উত্তর দিতে পারেন।
-   **উত্তর অনুযায়ী প্রশ্ন** — কাস্টমার কী উত্তর দিলেন, সেই অনুযায়ী পরের প্রশ্ন বদলায়।
-   **রেডি টেমপ্লেট** — কাস্টমার স্যাটিসফ্যাকশন, NPS, মার্কেট রিসার্চ — বানানো টেমপ্লেট থেকেই শুরু করুন।
-   **রিয়েল-টাইম রিপোর্ট** — উত্তর আসার সাথে সাথেই রিপোর্টে দেখা যায়, Excel/CSV-তে ডাউনলোডও করা যায়।

Growth প্ল্যানে পাবেন  
[বিস্তারিত দেখুন →](https://awajdigital.com/voice-survey)

## কল সেন্টার

কাস্টমারের কল সরাসরি যায় আপনার টিমের কাছে। কল ওয়েটিং, রেকর্ডিং আর মনিটরিং — সব এক ড্যাশবোর্ডে।

-   **লাইভ এজেন্ট** — মেশিন নয়, সরাসরি মানুষের সাথে কথা।
-   **কল ওয়েটিং ও রাউটিং** — যে এজেন্ট ফ্রি আছেন, কল যায় তার কাছেই।
-   **কল রেকর্ডিং** — প্রতিটা কল রেকর্ড থাকে, দরকার হলে পরে শুনুন।
-   **লাইভ মনিটরিং** — কে কোন কলে আছে, ড্যাশবোর্ডেই দেখুন।

[বিস্তারিত দেখুন →](https://awajdigital.com/call-center)

## আরও কয়েকটা দরকারি সেবা

## ভয়েস OTP

SMS-এর ঝুঁকি ছাড়া ফোন কলে ভেরিফিকেশন কোড পাঠান। কোড শুধু শোনা যায়, ফোনে লেখা থাকে না — তাই মেসেজ পড়ে কোড চুরির ঝুঁকি নেই।

-   **কোড চুরির ভয় নেই** — SMS পড়া ম্যালওয়্যার বা মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ কোড পায় না।
-   **সহজ ইন্টিগ্রেশন** — REST API দিয়ে কয়েক লাইনের কোডেই চালু।
-   **দ্রুত ডেলিভারি** — গড়ে ৩ সেকেন্ডে কল কানেক্ট হয়।
-   **যেকোনো ফোনে চলে** — বাংলা ও ইংরেজি ভয়েস, বাটন ফোনেও কাজ করে।

প্রতি মিনিট মাত্র ৳০.৫৫  
[বিস্তারিত দেখুন →](https://awajdigital.com/otp-voice)

## লাইভ এজেন্ট ট্রান্সফার

সার্ভের মাঝখানে কাস্টমার যদি সরাসরি কারও সাথে কথা বলতে চান? একটা বাটন চাপলেই কল চলে যায় আপনার সাপোর্ট টিমের কাছে। এটা ভয়েস সার্ভের সাথেই আছে — আলাদা কিছু কিনতে হয় না।

-   **কখন ট্রান্সফার, আপনিই ঠিক করুন** — কোন প্রশ্নের পর এই অপশন থাকবে, সেটা আপনার হাতে।
-   **সাথে সাথে ট্রান্সফার** — কাস্টমার বাটন চাপলেই কল এজেন্টের কাছে।
-   **এজেন্ট আগেই সব জানেন** — কাস্টমার সার্ভেতে কী কী উত্তর দিয়েছেন, কল ধরার আগেই এজেন্ট দেখতে পান।
-   **আলাদা রিপোর্ট** — কয়টা কল ট্রান্সফার হলো, কী নিয়ে কথা হলো।

ভয়েস সার্ভের সাথেই পাবেন — Growth প্ল্যানে  
[ভয়েস সার্ভে দেখুন →](https://awajdigital.com/voice-survey)

## পুশ টু কল শীঘ্রই আসছে

ওয়েবসাইটের ভিজিটর একটা বাটনে ক্লিক করলেই আপনার এজেন্টের ফোন বেজে উঠবে। ভিজিটর সাইট ছেড়ে যাওয়ার আগেই কথা শুরু।

-   **শুধু একটা বাটন** — ওয়েবসাইটে বাটনটা বসিয়ে দিন, ভিজিটর ক্লিক করলেই কলের রিকোয়েস্ট আসবে।
-   **অটো কানেক্ট** — সিস্টেম নিজেই ভিজিটরকে কল করে এজেন্টের সাথে কানেক্ট করে দেয়।
-   **কাস্টমার হাতছাড়া হবে না** — আগ্রহ থাকতে থাকতেই কথা বলুন।

এই ফিচারটা এখন তৈরি হচ্ছে — চালু হলেই জানিয়ে দেব

## কোনটা দিয়ে শুরু করবেন, বুঝতে পারছেন না?

ফ্রি অ্যাকাউন্ট খুলে একবার ট্রাই করে দেখুন — মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।

[ফ্রি অ্যাকাউন্ট খুলুন](https://dashboard.awajdigital.com/signup) · [প্রাইসিং দেখুন →](https://awajdigital.com/pricing)
