কল সেন্টার চালু করুন —
কোনো মেশিন ছাড়াই।
IVR মেনু, এজেন্ট গ্রুপ, কল রেকর্ডিং আর লাইভ মনিটরিং — সব এক ড্যাশবোর্ডে। এজেন্টরা মোবাইল অ্যাপেই কল ধরেন, অফিস থেকে বা বাসা থেকে।
ক্লাউড কল সেন্টার কী?
আগে কল সেন্টার মানেই ছিল PBX মেশিন, আলাদা ফোন লাইন আর টেকনিশিয়ান। ক্লাউড কল সেন্টারে এসবের কিছুই লাগে না — কাস্টমারের কল আসে আপনার নম্বরে, IVR মেনু পার হয়ে সরাসরি পৌঁছে যায় ফ্রি থাকা এজেন্টের কাছে। আর সবকিছু আপনি চালাতে পারবেন কম্পিউটারের ব্রাউজার থেকেই।
যা যা পাচ্ছেন
ছোট সাপোর্ট টিম হোক বা বড় সেলস টিম — দরকারি সব টুল এক জায়গায়।
IVR মেনু ডিজাইনার
“বিক্রয়ের জন্য ১, সাপোর্টের জন্য ২” — ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে নিজেই কল ফ্লো সাজান, কোডিং লাগে না।
এজেন্ট গ্রুপ ও রাউটিং
এজেন্টদের বিভাগ অনুযায়ী গ্রুপে ভাগ করুন। কল যায় সেই গ্রুপের ফ্রি থাকা এজেন্টের কাছে।
মোবাইল অ্যাপে কল
এজেন্টরা Android ডায়ালার অ্যাপে কল ধরেন আর করেন — ডেস্ক ফোন বা আলাদা কোনো মেশিন লাগে না।
কল রেকর্ডিং
প্রতিটি কল রেকর্ড থাকে। ট্রেনিং, কোয়ালিটি চেক বা অভিযোগ যাচাইয়ে আবার শুনুন।
লাইভ মনিটরিং
কোন এজেন্ট অনলাইন, কে কোন কলে আছে — ড্যাশবোর্ডেই লাইভ দেখুন।
ইনকামিং ও আউটগোয়িং হিস্ট্রি
প্রতিটি কলের সময়, দৈর্ঘ্য আর কোন এজেন্ট ধরলেন — সব হিসাব এক তালিকায়।
তিন ধাপে কল সেন্টার চালু
- ১
নম্বর আর IVR সাজান
Enterprise প্ল্যানে ডেডিকেটেড নম্বর নিন, তারপর ডিজাইনারে IVR মেনু বানিয়ে ফেলুন।
- ২
এজেন্ট যোগ করুন
ড্যাশবোর্ড থেকে এজেন্ট অ্যাকাউন্ট খুলুন, গ্রুপে ভাগ করুন। এজেন্টরা অ্যাপে লগইন করলেই তৈরি।
- ৩
কল নিন, নজর রাখুন
কাস্টমারের কল পৌঁছে যায় ঠিক এজেন্টের কাছে। রেকর্ডিং আর রিপোর্ট দেখুন ড্যাশবোর্ডে।
কল সেন্টার কোথায় কাজে লাগে
যেখানেই কাস্টমার ফোন করে কথা বলতে চান।
- কাস্টমার সাপোর্ট
- অভিযোগ, প্রশ্ন আর সার্ভিস রিকোয়েস্ট — ঠিক বিভাগের এজেন্টের কাছে।
- ই-কমার্স
- অর্ডার কনফার্মেশন কল, ডেলিভারি নিয়ে প্রশ্ন, রিটার্ন আর রিফান্ড।
- সেলস টিম
- লিডকে কল, ফলো-আপ — প্রতিটি কল রেকর্ড আর হিসাবসহ।
- হেলথকেয়ার
- অ্যাপয়েন্টমেন্ট বুকিং, রিপোর্ট নিয়ে প্রশ্ন, হেল্পলাইন।
- ব্যাংক ও ফিন্যান্স
- অ্যাকাউন্ট ও কার্ড সংক্রান্ত প্রশ্ন, কিস্তি আর পেমেন্টের তথ্য।
কল সেন্টারের খরচ
কোনো হার্ডওয়্যার কিনতে হয় না, সেটআপ ফি নেই।
Enterprise
৳১,৫০০ /মাস
কলের খরচ প্রতি মিনিট ৳০.৫৫ — সব অপারেটরে একই রেট।
- কল সেন্টার অ্যাক্সেস
- ১টি ডেডিকেটেড নম্বর ফ্রি — অতিরিক্ত প্রতিটি ৳১৫০/মাস
- ভয়েস ব্রডকাস্টিং ও ভয়েস সার্ভে
- প্রায়োরিটি সাপোর্ট
কল সেন্টার নিয়ে সাধারণ প্রশ্ন
- ক্লাউড কল সেন্টার কী?
- ক্লাউড কল সেন্টার হলো ইন্টারনেটভিত্তিক কল সেন্টার — অফিসে PBX মেশিন, ফোন লাইন বা সার্ভার বসাতে হয় না। কাস্টমারের কল আসে আপনার নম্বরে, IVR মেনু পার হয়ে পৌঁছে যায় ফ্রি থাকা এজেন্টের কাছে। সবকিছু চলে একটা ওয়েব ড্যাশবোর্ড থেকে।
- কল সেন্টার সার্ভিসের খরচ কত?
- কল সেন্টার পাওয়া যায় Enterprise প্ল্যানে — মাসে ৳১,৫০০, আর কলের খরচ প্রতি মিনিট ৳০.৫৫। একটা ডেডিকেটেড নম্বর ফ্রি, অতিরিক্ত প্রতিটি নম্বর মাসে ৳১৫০। সেটআপ ফি নেই।
- এজেন্টরা কীভাবে কল ধরেন?
- এজেন্টরা আমাদের Android ডায়ালার অ্যাপে লগইন করে কল ধরেন আর করেন — আলাদা ডেস্ক ফোন লাগে না। তাই অফিস থেকে বা বাসা থেকে, যেকোনো জায়গা থেকেই কাজ করা যায়।
- IVR মেনু কি নিজে বানানো যায়?
- হ্যাঁ। ড্যাশবোর্ডের ভিজ্যুয়াল ডিজাইনারে নিজেই IVR ফ্লো সাজান — যেমন “বিক্রয়ের জন্য ১, সাপোর্টের জন্য ২”। প্রতিটি অপশন আলাদা এজেন্ট গ্রুপে পাঠানো যায়।
- কল রেকর্ড হয়?
- হ্যাঁ। প্রতিটি কল রেকর্ড থাকে, ড্যাশবোর্ড থেকে পরে আবার শোনা যায় — ট্রেনিং, কোয়ালিটি চেক বা বিরোধ মেটাতে কাজে লাগে।
- কতজন এজেন্ট যোগ করা যায়?
- প্রয়োজন অনুযায়ী এজেন্ট যোগ করুন, গ্রুপে ভাগ করুন। কেউ চলে গেলে তার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিন — আগের কল হিস্ট্রি থেকে যায়।
কাস্টমার ফোন করলে, কেউ না কেউ ধরবেই।
সেটআপ নিয়ে প্রশ্ন আছে? আমাদের সাথে কথা বলুন।