কাস্টমারের সাথে যোগাযোগে
যা যা দরকার।
ভয়েস এসএমএস, সার্ভে, কল সেন্টার — সব এক ড্যাশবোর্ডে। আপাতত যেটা দরকার, সেটা দিয়েই শুরু করুন।
ভয়েস ব্রডকাস্টিং
আপনার রেকর্ড করা ভয়েস মেসেজ একসাথে হাজারো ফোনে পাঠান — এটাকেই অনেকে ভয়েস এসএমএস (Voice SMS) বলেন। অফার, আপডেট বা রিমাইন্ডার — কয়েক মিনিটেই কাস্টমারের কাছে।
- এক ক্লিকে হাজারো কল — নিজেই ভয়েস রেকর্ড করুন, অথবা রেডি অডিও ফাইল আপলোড করুন।
- সহজে নম্বর আপলোড — Excel বা CSV ফাইল দিলেই হবে, একই নম্বর দুবার থাকলে নিজেই বাদ যায়।
- শিডিউল করে পাঠানো — যে সময় সেট করবেন, ঠিক তখনই কল যাবে।
- সব অপারেটরে ডেলিভারি — Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk — ৯৯.৯% ডেলিভারি রেট।
- লাইভ রিপোর্ট — কে কল ধরল, কতক্ষণ শুনল — সব লাইভ দেখুন।
প্রতি মিনিট মাত্র ৳০.৫৫ · সেটআপ ফি নেই
বিস্তারিত দেখুন →
ভয়েস সার্ভে
ফোন করে কাস্টমারের মতামত নিন। কাস্টমার ফোনের ১, ২, ৩ বাটন চেপেই উত্তর দেন — ইন্টারনেট বা অ্যাপ কিছুই লাগে না।
- ভিজ্যুয়াল বিল্ডার — ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে প্রশ্ন সাজান, কোডিং লাগে না।
- নানা রকম প্রশ্ন — মাল্টিপল চয়েস, রেটিং, হ্যাঁ/না — এমনকি কাস্টমার মুখে বলেও উত্তর দিতে পারেন।
- উত্তর অনুযায়ী প্রশ্ন — কাস্টমার কী উত্তর দিলেন, সেই অনুযায়ী পরের প্রশ্ন বদলায়।
- রেডি টেমপ্লেট — কাস্টমার স্যাটিসফ্যাকশন, NPS, মার্কেট রিসার্চ — বানানো টেমপ্লেট থেকেই শুরু করুন।
- রিয়েল-টাইম রিপোর্ট — উত্তর আসার সাথে সাথেই রিপোর্টে দেখা যায়, Excel/CSV-তে ডাউনলোডও করা যায়।
Growth প্ল্যানে পাবেন
বিস্তারিত দেখুন →
কল সেন্টার
কাস্টমারের কল সরাসরি যায় আপনার টিমের কাছে। কল ওয়েটিং, রেকর্ডিং আর মনিটরিং — সব এক ড্যাশবোর্ডে।
- লাইভ এজেন্ট — মেশিন নয়, সরাসরি মানুষের সাথে কথা।
- কল ওয়েটিং ও রাউটিং — যে এজেন্ট ফ্রি আছেন, কল যায় তার কাছেই।
- কল রেকর্ডিং — প্রতিটা কল রেকর্ড থাকে, দরকার হলে পরে শুনুন।
- লাইভ মনিটরিং — কে কোন কলে আছে, ড্যাশবোর্ডেই দেখুন।
আরও কয়েকটা দরকারি সেবা
ভয়েস OTP
SMS-এর ঝুঁকি ছাড়া ফোন কলে ভেরিফিকেশন কোড পাঠান। কোড শুধু শোনা যায়, ফোনে লেখা থাকে না — তাই মেসেজ পড়ে কোড চুরির ঝুঁকি নেই।
- কোড চুরির ভয় নেই — SMS পড়া ম্যালওয়্যার বা মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ কোড পায় না।
- সহজ ইন্টিগ্রেশন — REST API দিয়ে কয়েক লাইনের কোডেই চালু।
- দ্রুত ডেলিভারি — গড়ে ৩ সেকেন্ডে কল কানেক্ট হয়।
- যেকোনো ফোনে চলে — বাংলা ও ইংরেজি ভয়েস, বাটন ফোনেও কাজ করে।
প্রতি মিনিট মাত্র ৳০.৫৫
বিস্তারিত দেখুন →
লাইভ এজেন্ট ট্রান্সফার
সার্ভের মাঝখানে কাস্টমার যদি সরাসরি কারও সাথে কথা বলতে চান? একটা বাটন চাপলেই কল চলে যায় আপনার সাপোর্ট টিমের কাছে। এটা ভয়েস সার্ভের সাথেই আছে — আলাদা কিছু কিনতে হয় না।
- কখন ট্রান্সফার, আপনিই ঠিক করুন — কোন প্রশ্নের পর এই অপশন থাকবে, সেটা আপনার হাতে।
- সাথে সাথে ট্রান্সফার — কাস্টমার বাটন চাপলেই কল এজেন্টের কাছে।
- এজেন্ট আগেই সব জানেন — কাস্টমার সার্ভেতে কী কী উত্তর দিয়েছেন, কল ধরার আগেই এজেন্ট দেখতে পান।
- আলাদা রিপোর্ট — কয়টা কল ট্রান্সফার হলো, কী নিয়ে কথা হলো।
ভয়েস সার্ভের সাথেই পাবেন — Growth প্ল্যানে
ভয়েস সার্ভে দেখুন →
পুশ টু কল শীঘ্রই আসছে
ওয়েবসাইটের ভিজিটর একটা বাটনে ক্লিক করলেই আপনার এজেন্টের ফোন বেজে উঠবে। ভিজিটর সাইট ছেড়ে যাওয়ার আগেই কথা শুরু।
- শুধু একটা বাটন — ওয়েবসাইটে বাটনটা বসিয়ে দিন, ভিজিটর ক্লিক করলেই কলের রিকোয়েস্ট আসবে।
- অটো কানেক্ট — সিস্টেম নিজেই ভিজিটরকে কল করে এজেন্টের সাথে কানেক্ট করে দেয়।
- কাস্টমার হাতছাড়া হবে না — আগ্রহ থাকতে থাকতেই কথা বলুন।
এই ফিচারটা এখন তৈরি হচ্ছে — চালু হলেই জানিয়ে দেব
কোনটা দিয়ে শুরু করবেন, বুঝতে পারছেন না?
ফ্রি অ্যাকাউন্ট খুলে একবার ট্রাই করে দেখুন — মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।